STORYMIRROR

Saibal Ray

Romance Classics Children

3  

Saibal Ray

Romance Classics Children

দিনভর

দিনভর

1 min
340

ভোরের আকাশ। 

উড়ে যায় গাঙচিল। 

ভ্রমণবিলাসি তারা

খাবারের খোঁজে। 

সকালের রোদ্দুর। 

কুল গাছে দোয়েল। 

মাথা নাড়ে একাকী

একমনে বসে। 

দুপুরের পূকুর।

পানকৌড়ি ভাসে। 

মাঝে মাঝে ডুব দেয়

আপন খেয়ালে। 

বিকেলের দিগন্ত। 

নীড়ে ফেরে বালিহাঁস। 

কথা কয় পাখা নেড়ে

মেঘেদের দেশে।

সাঁঝবেলা দেয় দোলা। 

জোনাকী ভাসে। 

আলো জ্বলে বাঁশঝাড়ে -

স্বপ্নের দেশে। 

মাঝরাতে প্যাঁচা ডাকে

একা একা বসে। 

ঝিঁঝিঁ পোকা সাথ দেয়

জ্যোৎস্না মেখে। 

  


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance