STORYMIRROR

Nikhil Mitra Thakur

Children

4  

Nikhil Mitra Thakur

Children

ধূর্ত শিয়াল ও কাঠবেড়ালি

ধূর্ত শিয়াল ও কাঠবেড়ালি

1 min
261

ধূর্ত শিয়াল ও কাঠবেড়ালি

লেজটি তুলে কাঠবিড়ালি চলে,

গাছের ডালে ডালে।

নিচে থেকে ধুর্ত শিয়াল বলে,

পড়বে তুমি খালে।


পিছন ফিরে দেখতে গিয়ে পড়লো,

কাঠবিড়ালি খালে। 

খাবে বলে যেই ঝাঁপ দিলো শিয়াল ,

আটকে গেল জালে।


লাঠি হাতে ওই ব্যাধ আসছে ছুটে,

শিয়াল ভয়ে কাঁপে,

আদর করে ডাকে কাঠবিড়ালি,

দে না ভাই জাল কেটে।


যতই হোক আমরা বনে থাকি ভাই,

আমাদের শত্রুতা নাই,

থাকবো এবার তোমার বন্ধু হয়ে,

মানুষের মুখে ছাই।


জালের বাইরে কাঠবিড়ালি তখন

মুচকি মুচকি হাসে,

আমায় খেতে গিয়ে পড়লে কেমন,

নিজেই জালের ফাঁসে।


Rate this content
Log in

Similar bengali poem from Children