STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

ধ্বংস এবং ক্ষতি

ধ্বংস এবং ক্ষতি

1 min
447

কুহেলিকায় আচ্ছন্ন জীবন, ধুলো পড়েছে ইতিহাসবোধে,

মানবিক-পারমাণবিক যোগে রিক্ত দু'হাত সিক্ত রক্তরসে;

উষ্ণ বালিয়াড়ির ধ্বংসস্তূপে অতর্কিতেই মৃত্যু হয় রোজ,

হানাদারির মিথ্যে কল্পলোকেই ধ্বংস, ক্ষতিগ্রস্ত জনপদ;

রক্তলোলুপ নরপিশাচের দল নীল দাঁতে মেতেছে উল্লাসে,

'ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' - স্লোগানেতে মত্ত হয় এই শহর,

নির্বিকার জনপদে গড়ে দেওয়ার অঙ্গীকারটা অস্তিত্বহীন;

এই ধ্বংসমুখীনতাটুকু আত্ম উন্মোচনের প্রধান অন্তরায়,

যদি যুদ্ধ না চাও, তবে তুমিও কিন্তু সুনিশ্চিত দেশদ্রোহী;

সুখের গোরস্থানে ছাই উড়িয়ে জীবন বাঁচে স্বপ্ন পুড়িয়ে,

আচ্ছা! গুনে গুনে ঠিক কতগুলো আঁচড় কাটার পরে

ক্ষতির আশঙ্কায় যন্ত্রণায় চিৎকার করে ওঠে মূক কাগজ!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics