চুপকথা
চুপকথা
চুপি চুপি আকাশ বলে,
হয়ে ওঠো মহান,
পাহাড় বলে কানের কাছে,
হও তুমি দারোয়ান।
সাগর বলে কানে কানে,
হয়ে ওঠো বিশাল,
চুপি চুপি পৃথিবী কয়,
হও গো নির্মল সকাল।
সূর্য বলে চুপি সারে,
হও যেন তেজবান,
চুপি সারে নদী বলে,
হও তুমি বেগবান।
