STORYMIRROR

PRADIP KUNDU

Inspirational Others

3  

PRADIP KUNDU

Inspirational Others

চলার পথে

চলার পথে

1 min
287


হাসতে হবে কাঁদতে হবে

তবুও পথে চলতে হবে,

সাহস নিয়ে এগিয়ে গিয়ে

লড়াইটা যে করতে হবে।


ভালো-মন্দ মিলে মিশেই

জীবন চলে কেঁদে হেসেই,

অতীতগুলো ভুলিয়ে সব

স্বপ্ন দেখো ভালোবেসেই।


হারা জেতার চিন্তা ভুলে

ভাসাও নাও পালটি তুলে,

নাইবা হলো ফেরা তোমার

এই জীবনে নদীর কূলে।


মনের মাঝে আগুন জ্বালো

দুঃখ কষ্ট সরিয়ে ফেলো,

নীল আকাশে পাখির মতো

মুক্তি সুখে পাখনা মেলো।


সহজ ভাবে ভাবতে শেখো

চারিদিকটা তাকিয়ে দেখো,

চাঁদের আলো হৃদয়ে মেখে

প্রেম কাব্যে জীবনী লেখো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational