STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

2  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

চির নবীন

চির নবীন

1 min
151


তুমি আমার হাসি,

তুমিই আমার কান্না,

তোমার জন‍্য হৃদয় সমুদ্রে

আনতে পারি খুশির বন‍্যা।

তুমি আমার ভালো,

তুমিই আমার মন্দ,

তোমার সুরে সুর মিলিয়ে

জীবনে এনেছি ছন্দ।

তুমি আমার আলো,

তুমিই আমার আঁঁধার,

তোমার ভালোবাসার বন্ধনে

বাঁধা পড়তে চাই বারবার।

তুমি আমার সুখ,

তুমিই আমার দুঃখ,

তুমি ছাড়া আমার হৃদয়

মরুভূমির মত রুক্ষ।

তুমি আমার রাগ, অনুরাগ,

তুমিই আমার অভিসার,

তোমার রং এ রঙিন

আমার মনের ক‍্যানভাস।

তুমি আমার শুরু,

তুমিই আমার শেষ,

আমার চোখে সাজিয়ে ছিলাম

তোমার স্বপ্ন সুখের দেশ।

তুমি আমার রাত,

তুমিই আমার দিন,

তোমার আমার ভালোবাসা

চির অনন্ত, চির নবীন।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance