STORYMIRROR

Sipra Debnath

Abstract Romance

4  

Sipra Debnath

Abstract Romance

ছেঁড়া খাতা

ছেঁড়া খাতা

1 min
325

 💔ছেঁড়া খাতা💔


শব্দের পর শব্দ সাজাই পাতা ভরে যায়

পছন্দসই হয় না লেখনীর শব্দ বিন্যাস,,, 

একটা একটা করে প্রত্যেকটা পাতা ছিঁড়ি প্রতিদিন 

যেমন লিখতে চাই তেমন হয় না।

শব্দের কারাগারে শুধুই বিধুরতা

দাগ কাটে না মনে,,

বেদনার কালি কিনেছিলাম দোয়াত ভর্তি-

ছলকে পড়ে টেবিল জুড়ে,

খাতার পাতা লেপ্টে যায়,,

ব্যথার কান্না ছবি আঁকে বিজুরীর চমকে আকাশের গায়,,,

বেদনার কালি মেখে ভূত হয়ে চুপ মেরে রইল 

আকাশের গায়ে থাকা মেঘ 

নামলো না সে কিছুতেই।

বেদনার সিকি ভাগও ধরা পড়লো না কাব্য কথায় 

হৃদ যন্ত্রে যে দগ্ধতার যন্ত্রণা মাখা ছিল 

তার ছিঁটে ফোঁটাও কোথাও প্রকাশ পেল না 

এমতাবস্থায় নিজেকে কবি বলতে পারি না।

লেখার টেবিলের সামনের দেয়ালে একটি পুরনো ঝুল

বিদ্রুপ দৃষ্টিতে তাকিয়ে,,,

মনে মনে আমার মাথা নীচু হয়ে যায়

বিলম্বিত লয়ে সে আমার ব্যর্থতার গান গাইছে

কবিতার খাতা ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়

তার চাইতে বরং ইমন কিম্বা বেহাগের ধুন

গুনগুন করলে হয়তো নীরব ব্যথার কিছুটা উপশম হয়।

শয়ন কক্ষের তোষকের তলায় 

পুরনো দিনের আনন্দ লুকিয়ে

মাথা বের করে উঁকি দেয়,,,

অব্যবহৃত আতরদানে পুরনো প্রেম সুগন্ধি ছড়ায়

হ্যাঁ,,, কবিতার আখরে যদি দু ফোঁটা ঢেলে দেওয়া যায়!!!

কবিতারা গন্ধ ছড়াবে না?

অবশেষে লেখনী অবাধে লিখতে সক্ষম হবে কি?

© Sipra Debnath Tultul.



Rate this content
Log in

Similar bengali poem from Abstract