STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Tragedy Others

3  

Kausik Chakraborty

Abstract Tragedy Others

ছায়া

ছায়া

1 min
221


প্রতিটি আয়নার বিপরীতে যে ছায়া দেখা যায়

তা আমার...

প্রতিটি দহনের পরে যে স্বীকারোক্তি নেওয়া হয়

তাও আমার...

আমি চিরকালই দেহ অক্ষত রেখে

পুড়িয়ে ফেলতে চেয়েছি অচেনা কঙ্কাল।

এদিকে নির্ভরযোগ্য ব্যবসায়ীর দল 

থরে থরে সাজিয়ে রেখেছে অসমান আঙুল।

সকলে বেছে নেবার অছিলায় ছুঁয়ে দেখছে,

নিজেকেও আয়নার সামনে দাঁড় করিয়ে

বেছে রাখছে বিক্রয়যোগ্য অঙ্গদের-

এসবের মধ্যে ছায়ার দাম সবচেয়ে বেশি... 

কারণ ছায়াদের কোনও আয়তন নেই

চিরকালই আকারে সাযুজ্য রেখে নিঃশ্বাসের মতোন 

সমানুপাতে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় ছায়ার আয়তন-

এবার প্রয়োজন সেইসকল ছায়াদের

যারা অন্ধকার ঘরে কিছুটা ঝুঁকে থাকে নিজের গভীরে

আপাতত তাদের এটুকু স্বাবলম্বী করে তুলতে

অনেক আগেই আমি রাস্তায় শুইয়ে নিয়েছি নিজেকে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract