STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Inspirational

3  

Piyanki Mukherjee

Abstract Romance Inspirational

চৌকাঠ

চৌকাঠ

1 min
271

সয়ে গিয়ে লিখে যাই সাদা আর কালো 

আগুনের দাগ হোক জমিই চেনালো

দর আছে দাম আছে মেহেফিলে রঙ

যেখানে যেটুকু আছে মরচের জং


তবু যেন নেই নেই হাভাতের শনি 

ক্ষীর খেয়ে মুছে নেবে? কালের সে ধ্বনি

আসি আসি করে তাও কেটে গেলো বেলা 

নেমে তবু ফিরে এলো। চৌকাঠে খেলা।


বয়ে যায় দিন রাত হাওয়াতেই শাম

ঝুরি ঝুরি সুতো আর বিছানায় ঘাম

তবু যদি ফিরে আসে সন্ন্যাসী মন

কাঠগড়া তুলে দেব।কাঠামো বারণ


বসে থেকে বেসে যাই ভালবাসা মেঘ

ফিরে দেখি ঘুম ভাংগা কাফন শতেক 

বেড়ে উঠে থেমে যায় ভাটা আর ভোর

সাথে সাথে হেঁটে যায় আমার শহর 


এইসব লেখালেখি বহুদিন পর

নিভছে জেনেও আমি গোছাবো একর

একসাথে ওঠানামা ঋণের মুকুব

জোড়াতালি সংসার অভাবেই সুখ



কতকিছু রয়ে যাবে পিছনে ফিরে

দেখা হবে ফেরবার নসিবের ভিড়ে

টেনে রাখা দড়িটাই কপালে কারণ 

জোড়াসাঁকো বরাবর আলেয়া বিলোন



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract