STORYMIRROR

Manik Goswami

Drama Others

3  

Manik Goswami

Drama Others

বসন্ত বিদায়

বসন্ত বিদায়

1 min
238


শৈত্য প্রবাহের দারুন আক্রোশ শেষে,

এসেছিলো ক্ষণেক তরে প্রিয় বসন্ত।

সবুজ সাজে সাজিয়ে দিয়ে বসুধারে,

শুনতে পেলো তার ফিরে যাবার ডাক।

হতাশ কোকিল কুহু ডাকতে গিয়েই,

স্তব্ধতা সঙ্গী হলো ভয়াল মূর্ছনায়।

চমক হারালো আশার মধুর হাসি।

রূপটি খোয়ালো ঘাস, পাতা, নদ-নদী।


আসছে আবার সর্বগ্রাসী এক জ্বালা,

তপ্ত হাওয়ার অভিশপ্ত রূঢ় ছোঁয়া।

অগ্নি পরশে ক্লান্ত ধরণী মুহ্যমান।

হাহাকার চতুর্দিকে ফিরিবে আবার

পুরাতনের সুরে, ভবিষ্যতের ক্ষোভ,

অমলিন ধরণীতে বসন্ত বিদায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama