STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational Others

4  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational Others

বৃষ্টি ভেজা কথা

বৃষ্টি ভেজা কথা

1 min
409

বৃষ্টি ভেজা দিনে, মেঘলা আকাশ আঁকা,
তোমার সাথে দেখা, কথা ছিল রাখা।
ঝিরিঝিরি ধারা, পথের কিনারে,
ভিজে আসা মন, শুধু তোমায় যে ডাকে।
হৃদয়ের গভীরে, লুকানো যে কথা,
বৃষ্টির ফোঁটায় যেন ভরে দিক পাতা।
আকাশের কান্না, আমারও ব্যাকুলতা,
জানাতে এসেছি, শুধু তোমারি বারতা।
ভেজা ঘাসে পা, শীতল বাতাস বয়,
স্মৃতির পাতায় মোদের ছবি রয়।
আজ না হোক দেখা, জানি হবে ফের,
এই ভেজা দিনেও, সেই আশাতেই মন ভর।
কথা দিয়েছি আমি, রাখব সে কথা,
আবারো হবে দেখা, কেটে গেলে নীরবতা।
বৃষ্টি থামবেই, উঠবে নতুন ভোর,
তোমার আমার দেখা, হবেই তো ফের।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract