STORYMIRROR

Smarajit Datta

Action Others

3  

Smarajit Datta

Action Others

বোধনস্মরজিৎ দত্ত

বোধনস্মরজিৎ দত্ত

1 min
117


মা আমরা আবার বসেছি তোমার বোধনে

 শ্রী রামচন্দ্র যে বোধন শিখিয়েছিলেন আমাদের;

 তারই উত্তরসূরী হয়ে আজ 

আমরা আবার বসেছি তোমার বোধনে।

 এ বোধন তোমার তরে মানব বোধন,

এ বোধন অসহায়,নিপীড়িত,

দলিত,অবহেলিতদের বোধন;

এ বোধন শক্তির আহ্বানের বোধন।


মা আমরা আবার বসেছি তোমার বোধনে

তুমি যে ধরিত্রী দিয়েছিলে উপহার!

আজ তার শোধনের হয়েছে প্রয়োজন।

হিংসা,লোভ,প্রতিহিংসা আর স্বার্থপরতায়

পৃথিবী আজ বিধ্বস্ত,লাঞ্ছিত, দলিত ;

তাই আবার প্রয়োজন তোমার বোধনের।



মা আমরা আবার বসেছি তোমার বোধনে

এই মানব সকলকে দাও শক্তি দাও বীর্য।

এই অশুভ শক্তির বিনাশে যেন হই জয়ী 

পরাভুত হোক সকল বিনাশিত শক্তি।

পৃথিবীই বাস্তব স্বর্গ, তারই হোক জয়;

উদিত হোক নব সূর্য,আলোকিত হোক এই ধরা।

বিরাজিত হোক মাতৃস্তুতি বন্দনায়

নব ভাব গম্ভীর সু-আবেশ।

ধ্বনিত হোক গগন ভেদী সুরে;

ওম্ শান্তি, ওম্ শান্তি, ওম্ শান্তি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action