বোধের ঘরে চাবি
বোধের ঘরে চাবি
বোধের ঘরে চাবি
স্মরজিৎ দত্ত
টিকা টিপ্পনি যতই কাটো,
তবু বাসবো তোমায় ভালো।
তোমায় ছাড়া কেমনে আমি
এই জীবনে থাকবো বলো?
চিরাচরিত এমন কথা
সকলেই তা জানে।
তবুও কেন ছেলে মেয়ে,
ভালোবেসে বিয়ে করে
এমন আত্মহত্যা করে?
যাকেই তুমি জিজ্ঞাসিবে
বলবে সবাই জানি।
কেবল কি করে তা রোখা যাবে
সেই রাস্তা কেউ কি জানি?
বায়োস্কোপ আজ মানুষ গেছে ভুলে,
সিনেমা আজ মোবাইল ফোনে।
বিনোদনও আজ শুধু সিনেমা নয়
সোশ্যাল চ্যাটে সবাই মেতে।
পোজ দিয়ে কিংবা আর্ট দিয়ে
ছবি করলে পোস্ট।
কয়েক দিনেই জুটবে সাথী
হবে একে অপরের হোস্ট।
দুদিনের এই পরিচয়ে
যদি ঘরের আপনজন হয়।
তবে কি আর থাকে এই সংসার
সংসার কেবলই নষ্ট হয়।
যুগের সাথে তাল মেলানো
এটাও প্রয়োজন।
তার সাথে কেন মানুষ বোকা হয়
সেটারও প্রশ্নের প্রয়োজন।
এমন করে কত মায়ের
হচ্ছে কোল খালি।
তবুও মানুষ বোকা থেকেই
দিয়েছে বোধের ঘরে চাবি।
