STORYMIRROR

Akash Karmakar

Romance Tragedy Others

3  

Akash Karmakar

Romance Tragedy Others

বিদায়

বিদায়

1 min
323

আমার কোনো গল্প নেই, নেই কোনো সংলাপ।

আছে বলতে দুটো চরিত্র, এক ছাদের তলায় বাস।

মুখোমুখি চলে আসা একটা ভুল ছাড়া আর কিছু নয়! 

দুটো দরজার মাঝে একখানা প্লাইউডের পাঁচিল। 

আগে একটা বিছানা ছিল, দুটো চাদর পাশাপাশি জড়িয়ে যেত।

ইদানিং আরেকটা খাট জায়গা করে নিয়েছে পাশের রুমটাতে।


কি খুঁজছিলেন? অন্ত্যমিল? 

অন্তরের মিলের চেয়ে কি বেশী গভীর অন্ত্যমিল? 

সম্পর্কের ওজন মেপেছেন কখনো? কত কেজি? কিম্বা তার পরিসর? 

না! প্রয়োজন বোধ করিনি কখনো। 

যতটা সহজে জড়িয়ে পড়া যায়, তার চেয়ে কি কঠিন নয় তাকে মনে না রাখার চেষ্টা? 

স্মৃতি কি এতই পাতলা যা মিলিয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে?

প্রথম চাউনি, প্রথম স্পর্শ, প্রথম বিকেল...

প্রথম চুলটা সরিয়ে দেওয়া গাল থেকে, 

অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ভোরের প্রথম কিরণে আভাসিত তোমার মুখপানে...

রূপকথা! রোমিও-জুলিয়েট? অমিত-লাবণ্য? 

অভিমানী ম্যাগমা বয়ে চলেছে সম্পর্কে ফল্গুধারা হয়ে।

আলোর চেয়েও অন্ধকার প্রিয়;

প্রিয়জনের ছায়াকেও মাড়িয়ে যায়, শোনা যায় পথ ভাঙার আওয়াজ।

প্রতিশ্রুতির দেওয়াল ঠুনকো। 


আজ রাত পেরোলে কাল নতুন ভোর। 

দুটো সই মাত্র। তারপর কি ছাদেও আসবে বিভাজন?

'তুম দেনা সাথ মেরা'...

তবে কেন ছন্দপতন? 

নাই বা এলো ভোর, নাই বা ফুরালো একটা রাত...

চলো না আজ দুজনে একবার পিছনে ফিরে তাকাই...

আজ কোনো বিচার করো না, মন্তব্য রেখো না...

টানাপোড়েনের সমস্ত টানের ওপারে এগিয়ে যায় দুজনাই জোনাকি ঘেরা ট্রেনলাইন ধরে;

রাস্তা টা হবে ওয়ান ওইয়ে...যাওয়া আছে, আসা নেই।

সেখানে বিদায় নেই। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance