STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

ভয়কে করি সাথী

ভয়কে করি সাথী

1 min
1

January Week-4  Horror

ভয়কে করি সাথী

মানিক চন্দ্র গোস্বামী


ভয়ে ভয়েই কেটে যাচ্ছে জীবনের নিশিদিন,

প্রতিটি পদক্ষেপেই ভয় বাড়ছে প্রতিদিন।

ছোট থেকেই মনের মাঝে জাঁকিয়ে বসেছে ভয়ে,

ভয় যে পেতাম চুপটি করে মায়ের কোলে শুয়ে।

শাসন কিংবা প্রহারের ভয় তো ছিলই সাথে,

মা'কে হারানোর ভয় যে পেতাম স্বপ্নের মাঝে রাতে।

কি যে হবে, মা যদি না থাকে আমার পাশে,

জীবনের ঝড়ে উড়ে যাবো কোথা, স্রোতেই যাবো ভেসে।

পড়তে বসেও ভয় হতো বড়, পাস যদি না করি,

কটূক্তি কত শুনতে হবে, সেই ভয়েতেই মরি।

খেলার মাঠে সবার সাথে তাল যদি না মেলে,

ভয় হতো খুব আমায় বুঝি রাখবে না আর দলে।

কর্মক্ষেত্রে চেষ্টা সবার উঠবে ওপর পানে,

ভয় যে পেতাম কেউ ফেলবে পেছন থেকে টেনে।

সংসারী হয়ে ভয় বেড়েছে, স্ত্রী রেখেছে বশে,

উঠতে বসতে ভয়েই মরি, যদি পান থেকে চুন খসে।

আজকে যখন বৃদ্ধ আমি, ভয় বেড়েছে আরো,

শরীরে শক্তি কমে যাওয়ায় হারিয়েছি মনের জোর-ও।

কাল যদি না দেখি চোখে, হৃদস্পন্দন থামে,

কি যে হবে পরিবারের, ভেবেই শরীর ঘামে। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract