STORYMIRROR

Sulata Das

Romance

4  

Sulata Das

Romance

ভালবাসা

ভালবাসা

1 min
170

আজও সযত্নে রাখা আছে 

     তোমার ভালবাসার সব চিঠি,

স্মৃতির মণিকোঠায় রক্ষিত আছে  

     আবেগে জড়ানো সব ছবি।

টুকরো টুকরো স্মৃতি গুলোর 

      মালা গলে পরেছি গেঁথে, 

একান্তে ভালবাসার কথা বলি

      ফিসফিসিয়ে তাদের সাথে।

পথ বদলে তুমি বানিয়েছো তোমার 

    নতুন ভালোবাসার ঘর,

তোমার প্রেমের তাপে জ্বলে-আমার 

    হৃদ অলিন্দ আজ শুষ্ক বালুচর।

একমুঠো ভালোবাসার উষ্ণ আবেশ

    আর আলতো ঠোঁটের ছোঁওয়া

এতেই ছিলো আমার ভালোবাসার

     সর্ব সুখ পাওয়া। 

বাড়ি, গাড়ী, হীরে, জহরত-

     কিছুই ছিলো না দাবি,

নিবিড় ভালোবাসায় খুঁজেছিলাম 

     সুখের ঘরের চাবি।

তাও তুমি নিয়ে গেলে আমায় নিঃস্ব করে,

    তোমার কথা ভেবে মন আজও উদাস করে।

তোমার জন্য পাঠালাম ভালোবাসার সব গান,

    আদর আর চুম্বন ভরা ভালোবাসার খাম।

যত আনন্দ যত খুশি সব তোমারই হোক,

    তোমায় খুশি দেখেই ভুলেছি আমার সকল শোক।

দুঃখ আর বিরহ জ্বালায় ভরা   

     আমার ঝুলি,

ঐ বিরহের আবেশে আজও 

    তোমার পরশ খুঁজি।

চোখের জলেও অনুভবি 

    তোমায় ভেজা মন,

তোমার বিরহেও খুঁজে বেড়াই   

    ভালোবাসার পরম ধন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance