STORYMIRROR

Manjula Acharya

Abstract Children Stories

3  

Manjula Acharya

Abstract Children Stories

বাপু

বাপু

1 min
203

হে বিদ্রোহী রণক্লান্ত

জানাই আমি লাল সেলাম 

অশান্ত তোমার অতৃপ্ত আত্মায়

আমি লাগাই ভক্তির মলম ।

হে যোগজন্মা করিত্কর্মা

শব্দে তুলেছিলে ভৈরবী

হিংসার উগ্র রূপে অহিংসা

আজ গিয়েছে দ্রবি ।

নেই তোমার সেই বর্ণ বৈভব

উজ্জ্বল মর্মের আলেখিকা

স্বপ্ন এখনও রামরাজ্য

নূতন সূর্যের লাল টিকা ।

স্বাধীন ভারত স্বপ্ন সাকার

বেকার হয়েছে এখন

রামরাজ্যের অবনতি আজ 

রাবণের পরাভবে ।

তৃষ্ণা‌ বিবশ জনতার রক্ত 

বুর্জুয়া আজ চোষে 

মানুষ সমাজে শ্রেণী সংগ্রাম

ধনীকের পরিতোষে ।

হারিয়ে গিয়েছে তোমার পৃথিবী

হিংসা হিংসার ধর্ষণে

 নেই সুখ শান্তি সুধা উপচার

লুন্ঠন বিনা কর্ষণে ।

ফিরে এসো বাপু সত্যের পূজারী

প্রজ্জ্বলিত করে সত্যের দিপালী  

তোমার পাদ পদ্মে ঢালি

আমার ভক্তিপূত শ্রদ্ধাঞ্জলি।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract