STORYMIRROR

Manik Goswami

Abstract Tragedy Others

3  

Manik Goswami

Abstract Tragedy Others

অন্ধকার পথে

অন্ধকার পথে

1 min
180


আকাশের বুকে, স্মিত হাসি মুখে,

দ্বিতীয়ার বাঁকা চাঁদ,

রাতের আঁধারে, কুহেলি শহরে,

পাতা আছে ঘুঘু-ফাঁদ।

মানসী কন্যা, রূপের বন্যা,

শিকার ধরার ছলে,

মোহময় রাতে, জীবনের সাথে,

প্রতারণা খেলা খেলে।

শরীরের শ্বাসে, অবসাদ ভাসে,

মনেতে দেয় না সায়,

গরিবের ঘরে, জন্মের তরে,

দায়িত্ব বেড়ে যায়।

রুগ্ন বয়স্ক পিতা, মায়ের মাথা ব্যথা,

কে চালাবে সংসার,

পেটে নিয়ে ক্ষিধে, জীবিকা তাগিদে,

জীবন অন্ধকার।

শুরুতে নিভিলো শিক্ষার আলো,

উপার্জনের নেশা,

যৌবন আছে, ভোমরাও নাচে,

ছলনা হয়েছে পেশা।

অচেনা বাড়িতে, কাজের মায়াতে,

জীবনে জেগেছে ঘৃণা,

মানুষের বেশে, অসুরেরা হাসে,

লোভাতুর বাসনা।

কালো পথ ঘিরে, বেদনার তীরে,

সান্ত্বনা আসে প্রাণে,

হোক নাকো ছলে, সংসার তো চলে,

পেশা জীবিকার টানে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract