STORYMIRROR

Anay 49XV1XXA

Abstract Others

3  

Anay 49XV1XXA

Abstract Others

আসল মূল্য

আসল মূল্য

1 min
284

ঝিনুকের বুকে তারা স্বপ্ন সুখে গাঁথা

কনা কনা স্মৃতিকনা সুপ্ত আছে যেথা 

অনন্ত যুগ ধরে বুকের গহন অন্তরে 

কিছু আছে জানা কিছু মুক্তার আকারেl


কিছু গেছে চলে বিস্মৃতির আড়ালে

কিছু থাকে জেগে কালের অন্তরালে

মৃত শরীর কৃত সত্তা 

কেউ(মূল্য)বোঝেনি হায় 

ধুলায় আছে পড়ে শুকনো খোলস 

আর মুক্তা কারো গলার শোভায় l



প্রকৃতির ক্রোড়ে ঐ দেখি বালুচরে

মৃত ঐ খোলস আজও আছে পড়ে

মূল্য হীন নেই কিছু এ প্রকৃতির বুকে 

সঙ্গে যাবেনা নিয়ে যেতেই হবে রেখে 

এই পঞ্চভূতে সৃষ্টি অসৃষ্টি যাকিছু লীন 

অমূল্য শুধু অনুভব হবেনা ওরা বিলীন l



অর্থের নগ্ন কুটিল দাড়িপাল্লায় 

মানুষ টাকায় মাপে সব শুধু হায় 

অন্তর আলো বুঝবে সেদিন ওরা

মূল্যহীন কিছু নয় ওরে দিশেহারা 

মূল্য অমূল্যের হিসাব পরিশেষে 

রাতে নিশি ডাকবে শুধু অট্টহেসে 

মূল্য অমূল্যের এই জ্যান্ত মমির দেশে 

সাম্যের গান লিখি আজ সাধুবেশে l


জীবনের মূল্য বুঝবে সেদিন 

পঞ্চভূতের এই শরীরটিতে 

প্রকৃতির বুকে মিশবে যেদিন

আসমান হোক কি মাটিতে l



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract