STORYMIRROR

Anay 49XV1XXA

Abstract Inspirational Others

3  

Anay 49XV1XXA

Abstract Inspirational Others

বইয়ের দেশ

বইয়ের দেশ

1 min
26


বইয়ের মেলা বই মেলা

আজ যে নেই কাজ

কাজের ছুটি হুটোপুটি 

মেলায় যাবো আজ।


অনেক স্টল অনেক নাম

মনে বড়োই ধাঁধা

গিল্ডের ম্যাপ সঙ্গে নিলে 

পেরিয়ে যাবেন বাধা।


বছর ঘুরে শহর জুড়ে

বই প্রেমিকের ঢল

মাঠ জুড়ে গাইছে সুরে

কত ব্যান্ডের দল।


এদেশ বিদেশ নানা ভাষায় 

বইয়ের হরেক নাম 

বই কিনি জানার আশায়

পড়ার নেই বিরাম।


কলকাতার বই মেলায় 

শ্রীজাত থেকে রবি

নতুন পুরানো একই খাতায় 

মিশে একাকার সবই।


জানতে হলে পড়তে হবে

জ্ঞানের নেইকো শেষ

এপার ওপার জুড়ে সবে

গড়ি বইয়ের দেশ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract