STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others Children

3  

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others Children

আমি শান্তি পাই

আমি শান্তি পাই

1 min
199


সত্য আর ধৈর্য্য আমার শক্তি,

মানুষকে মন্দ কাজের দেই না কোন যুক্তি।

মন্দ মানুষের বিরুদ্ধে আমি আমৃত্যু লড়ি,

সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।

মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,

মানুষের বিপদে আমি ছুটে যাই।

শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে দিতে চাই,

মানবিক কাজে আমি শান্তি পাই।

আমি হিংসা-বিদ্বেষ করতে চাই না শান্তির জন্য,

মানুষকে ভালোবেসে আমি হতে চাই ধন্য।

মানুষের হাসি মুখ দেখে আমি হাসি,

শান্তির জন্য মানুষকে ভালবাসি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational