STORYMIRROR

Gopa Ghosh

Inspirational Others

3  

Gopa Ghosh

Inspirational Others

আমার কামনা

আমার কামনা

1 min
272

এতদিন শুধু ব্যস্ত হতাম

তোমার যত কামনা পূরণে,

তোমার সুখ, তোমার খুশি

সময় যেত তোমার যতনে।

শুনে ছিলাম তুমি আমার

ইহ কাল আবার পরকাল,

তোমার পুণ্যে আমার পূণ্য,

তুমি ছাড়া জীবন শূন্য।

আজ কেনো আমার সেই মন

ব্যস্ত হতে চায়, নিজের কামনায়।

তবে কি অন্তর অবশেষে,

ভরসা রেখেছে আত্মবিশ্বাসে।

আমি শুধু তোমার কামনার সঙ্গী

নই, তোমার ভালোবাসার ভাগীদারও বটে, তবু বারবার

কেনো অপমানিত হয় আমার 

এই নারী দেহটা, তোমার কামনা

পূরণে ব্যর্থ হলে। আজ সত্যি বলো, তুমি ভালোবাসো আমার হৃদয়ের মধ্যে থাকা মনটাকে,

না আমার প্রতি রাতে শুষে নেওয়া শরীরটাকে?

আর কোনো কামনা পূরণ নয়,

পূরণ হবে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, বাকি সব থাকুক বাকি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational