STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

আমার জন্মভূমি

আমার জন্মভূমি

1 min
269

বাংলার বুকে জন্ম আমার,

আমি বাঙালী,

তারচেয়েও শ্রেষ্ট পরিচয়,

ভারত আমার জননী।


হিমালয় যাঁর শীর্ষে বিরাজমান,

পদতলে ভারত মহাসাগর,

দুই-হাতেতে দুই সিন্ধু,

আরব ও বঙ্গোপ মহান,

সেই ভারতবর্ষ কে প্রণাম।


নানা বৈচিত্রে যিনি শোভিতা,

বিভিন্ন সভ্যতার যিনি পরাকাষ্ঠা,

ঐক্যতা যাঁর নিদর্শন,

মাতৃ স্নেহে সবাইকে করছেন প্রতিপালন,

সেই ভারত মাতা কে প্রণাম।


যে ভূমিতে আছে শীতল জলের নির্মলতা,

যেখানে মা গঙ্গা হয়েছেন আবির্ভূতা,

যে দেশে বিশুদ্ধ জ্ঞান করে অবস্থান,

যে পবিত্র ভূমিতে আছে ভিন্ন পীঠস্থান,

সেই মাটিতে জন্ম আমার সোনার ভারতবর্ষ।


যে দেশের বীর সন্তানেরা রেখেছে মায়ের মান,

স্বাধীন করতে মায়ের সত্ত্বা,

দিয়েছে প্রাণ বলিদান।

তোমার কোলেতে জন্ম আমার,

তাই করি অভিমান,

সদাই যেন গাইতে পারি তোমার জয়গান।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational