STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

আমার হৃদয়ে প্রেমের আলো

আমার হৃদয়ে প্রেমের আলো

1 min
5

আমার হৃদয়ে প্রেমের আলো

কে জ্বালালো সজনী 

কণ্ঠে আমার অমৃত ধ্বনী

বাজে একটানা রাগিনী 


সকাল বেলায় পদ্মপাতায় 

অশ্রুবারি গড়িয়ে যে যায় 

তোমার চরণ ছোঁয়ার আশায় 

দিনের শেষে সাঁঝের বেলায় 


সে যে কতকাল আগে 

বলেছিলে তুমি শিওরে বসে 

আসবে ফিরে আমার কাছে 

মিষ্টি গন্ধে বাতাসে ভেসে 


তাই যে গো আমি তটে বসে 

দিন গুনে যাই বালুকাবেলায় 

তোমার আসার আশায় আশায় 

ঢেউগুলি হাসে জোয়ার ভাটায় 


সন্ধ্যা হলে তারাবাতি জ্বলে 

কাঁদে ভালোবাসা হৃদয়ে গভীরে 

শিউলি হয়ে ব্যথা সয়ে 

পড়লো ঝরে আঁধার রাতে 


তখন তুমি এলে ফিরে 

আমার পালা সাঙ্গ হলে 

বাড়িয়ে দিলে হাতটি তোমার 

রামধনু আঁকা গগনে পসার


Rate this content
Log in

Similar bengali poem from Classics