STORYMIRROR

Sankha sathi Paul

Abstract Romance Tragedy

3  

Sankha sathi Paul

Abstract Romance Tragedy

আলোর আয়না

আলোর আয়না

1 min
350


শীতের দুপুরে

রোদের ফতোয়া জারি করা অভিমান

আমাদের কাছে আনে আজও।


যদিও তোমাকে দেখি না বহুদিন

বহু দূরদেশে তোমাদের সংসার

সাজানো, গোছানো, পরিপাটি


শুনেছি তোমাদের দেশে শুধু শীত

বরফের গুঁড়ো হাওয়ায় কখনও আমার গন্ধ পাও?

নাকি ভয়ে দরজা বন্ধ করে রাখো নিয়মিত!

ফায়ারপ্লেসে ওম খুঁজে নাও - - দুটো, চারটে নাকি ছ'টা হাত!!


আমি শীতের দিনে তোমার কথা ভাবি...


আমাদের সেই আলো দিন দূরে সরে যায় স্মৃতিদের সাইকেল চেপে...


আমি ভালো আছি, জানো!

অথচ কেউ বিশ্বাস করে না সে কথা.. 

বোঝেই না-- কান্নার নাম সুখ!


চিলেকোঠার সেই ঘর

যেখানে আমাদের কত বছরের প্রেম জমে রঙিন সবকিছু

সেখানেই বন্দি আমি-- বহু বহু দিন।


আমায় ওরা পাগল বলে.....


মা কাঁদে.....


ওদের জন্য অফুরন্ত করুণা আমার

আলোর আয়না চেনেনি, তাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract