STORYMIRROR

Sankha sathi Paul

Abstract Tragedy

2  

Sankha sathi Paul

Abstract Tragedy

না-ফেরার নেপথ্যে

না-ফেরার নেপথ্যে

1 min
232


ফেরার মত ঠিকানা রাখে নি কেউ


ঘরের বাইরে দাঁড়িয়ে থেকেছি বহুকাল

দরজার ওপারে চন্দন গন্ধ শৌখিন পরিপাটি

কান পেতে শুনি সে ভালোবাসার গল্প 



উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভাগ্যের দায় নতজানু হয়ে স্বীকার করেছি অবশেষে ..... 


 

 নীরবে প্রস্তরীভূত হতে দেখেছি স্বপ্নের কঙ্কাল, 

তারপরে! আমারই শবদেহ কাঁধে তুলে হেঁটে চলে গেছি সীমান্ত..... 


দুঃখ নামক সে ইতিহাস ;

থেকে থেকে জেগে ওঠে দ্বৈপায়ন-রূপে


বিসর্জন দিতে গিয়ে কাঠামো - - 

ভেসে যায় নৈবেদ্যর জীবন্ত শোক।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract