STORYMIRROR

Mitali Chakraborty

Tragedy

3  

Mitali Chakraborty

Tragedy

ছন্দপতন

ছন্দপতন

1 min
664

'মা আমার লেখাটি দেখো না আজকের দৈনিক এ ছেপে বেরিয়েছে,পড়ে বল না কেমন লিখলাম...'

'থাক, তোর এইসব ছাইপাশ পড়বার সময় নেই, গল্প লেখা হচ্ছে, আদিখ্যেতা...! 

একটা চাকরি তো জোগাড় করতে পারিস, লেখালেখি করে কি আর পেটের ভাত যোগান দিতে পারবি? বিয়ে থা ও হচ্ছে না, তোর বাপেরও তো চাকরি শেষ, একটা মাষ্টারি বা ক্লার্ক এর চাকরিও তো কপালে জুটছে না তোর, দু পয়সা রোজগার করলে পাত্রপক্ষও রাজি হতো বিয়ে করার জন্যে, পোড়া কপাল আমাদের...

ভাঙ্গা মন নিয়ে চন্দনা এটাই ভাবতে থাকে পয়সা রোজগার করাই কি জীবনের একমাত্র উদ্দেশ্য? নিম্নবিত্ত পরিবারে থেকে লেখালেখি করা কি শুধুই শৌখিনতা...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy