STORYMIRROR

Mitali Chakraborty

Inspirational

4  

Mitali Chakraborty

Inspirational

তৃপ্তি:-

তৃপ্তি:-

1 min
366

"এই দেখ দেখ আমার দাদা আমায় কি দিয়েছে?" ব্রেকটাইমে অফিস ক্যান্টিনে বসে জমজমাট গল্প হচ্ছে ঐশী আর তার বান্ধবীদের মধ্যে। ঐশী সবাইকে দেখাচ্ছে সদ্য উপহার হিসেবে পাওয়া হীরে বসানো কানের দুল দুটো,তার দাদা তাকে উপহার দিয়েছে।সকলেই চেয়ে চেয়ে দেখছে ঐশীর কানের দুল।ঐশী হেসে হেসে বলছে,"নববর্ষে এটাই আমার উপহার।আমি ভীষণ খুশি।"

ঐশীর কানের দুল দেখে সকলেই যখন বিগলিত হঠাৎ তাদের চোখ যায় কুহেলিকার দিকে।ঐশী প্রায় চেঁচিয়ে বলে,"কুহু...তোর কানের দুল গুলো তো নতুন মনে হচ্ছে।" কুহু মিষ্টি হেসে শুধু হ্যাঁ বলে।ঐশী বলে,"তোকে কে দিয়েছে রে?"

কুহু হাসি মুখে বলে,"কেউ দেয় নি,নিজেই কিনলাম নিজের জন্য নববর্ষের উপহার।আমার আমিকে ভালোবেসে নিজের টাকায় নিজেকে গিফ্ট করলাম,কেমন হলো?"

সকল বান্ধবীরা সমস্বরে বললো,"নিজের উপার্জনে নিজেকে উপহার দেবার তৃপ্তিই আলাদা।"


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational