STORYMIRROR

Mitali Chakraborty

Tragedy Others

3  

Mitali Chakraborty

Tragedy Others

অভিশাপ:-

অভিশাপ:-

1 min
231

রুমানির জন্য এক বিত্তবান পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে।রুমানিকে যেদিন পাত্রপক্ষ দেখতে আসে সেদিন রুমানির এক মামীও উপস্থিত হাতে হাতে রুমানিয়ার মাকে সাহায্য করার জন্য।মুখে মিষ্টি হাসি থাকলেও মনে মনে সেই মামী একদম খুশি নন রুমানির জন্য এত বড় পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে দেখে।কিছুক্ষন পর রুমানির মামাও আসেন একভার লালমোহন নিয়ে।কর্তাকে এত মিষ্টি নিয়ে আসতে দেখে মুখ চুন হয়ে যায় ওনার।নিজের কর্তাকে আড়ালে ডেকে বলেন,"ঘটা করে আবার মিষ্টি নিয়ে এসেছ?বলি নিজের ভাগ্নির জন্য এত খুশি কেনো তুমি?নিজের মেয়ের জন্য তো ধনী পরিবারের ছেলে খুঁজতে পারলে না আর ভাগ্নির বেলায় এত উৎফুল্ল হচ্ছ।"

মামা চুপ থাকতে পারলেন না,বললেন,"ছি গিন্নি,তুমি এত স্বার্থপর!ভুলে গেছ আমাদের মেয়েটার গভীর অসুখের সময় আমার বোন আর বোনজামাই যদি আমাদের আর্থিক দিক দিয়ে সাহায্য না করতো আমরা বাঁচাতে পারতাম না আমাদের মেয়েকে।আর রুমানি?রুমানি কতো সেবা করে সুস্থ করেছিল আমাদের মেয়েকে সেটা তুমি ভুলে গেলে?তুমি এত স্বার্থপর আর নিচু মনের...ছি ছি..." 

নিজের কথা নিজেই লজ্জিত হলেন মামী,এত স্বার্থান্ধ হয়ে গেছেন তিনি যে অতীতের কথা ভুলে গিয়ে রুমানিকে এত অভিশাপ দিচ্ছিলেন!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy