কোনোদিন যদি হুট করে ভালোবাসা এসে বলে
"চলো যেদিকে দুচোখ যায় চলে যায়" যাবে?
যদি কখনও বলে
" বসন্তের প্রগাঢ় যামিনীতে তোমার জরাজীর্ণ বুকে আমারে একটু ঠাঁই দিও , আমার আলুথালু চুলে তোমার কোমল হাত বুলিয়ে দিও"
দেবে?
আচ্ছা.........
যদি কখনও বলে " পুষ্করিণীর ধারে বসে তোমার কাঁধে মাথা রাখার পর যদি আমার চোখ দিয়ে তোমাকে না পাওয়ার একবিন্দু দুঃখ ঝড়ে পড়ে তবে আমাকে একটু শান্তনা দিও"
কি গো দেবে তো ??