STORYMIRROR

Kakali Mukerjee

Inspirational

3  

Kakali Mukerjee

Inspirational

যে আমার

যে আমার

1 min
558

একটা অদ্ভুত অবর্ণনীয় মিষ্টি সুন্দর অনুভূতি, ভাষাতীত! 

কি অসীম রোমাঞ্চ,কতো ভরে ওঠা!

বুকে ধুকপুক,মনে আকাঙ্ক্ষা, অধৈর্য অপেক্ষা,

বেশ কিছুদিন ধরেই,দিন যেন কাটেনা!

আসবে আসবে,কেমন হবে সে!

কবে দেখতে পাবো তাকে,

পাবো তার কোমল স্পর্শ!

কান শুনবে তার কান্না!

চোখ দেখবে তাকে অপলকে..

অপেক্ষার অবসান হলো এক ভোরে,

আমার কোল জুড়ে এলো সে!

আমার দুচোখ ভরে উঠলো জলে!

আমার সৃষ্টি, আমার ছায়া, আমারই অংশ!

আমার একান্তই আমার,আমার আত্মজা!!

           


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational