STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Romance

3  

Mahfujur Rahaman

Abstract Romance

উড়ো চিঠি

উড়ো চিঠি

1 min
603

তোমায় চিঠি লিখছি আবার অদৃশ্য এই পাতায়,

চিঠি লিখেই উড়িয়ে দেবো, পাঠাবো তোমায় শেষ বেলায়।

যদি এ চিঠি তোমার কাছে না পৌছায় শেষে,

চিঠি নিয়ে তাই হাজির হবো মেঘপিয়নের বেশে।

অনেক কথা বাকি আছে তোমার - আমার মাঝে,

কানে কানে বলবো সব ভবিষ্যতের কাছে।

তোমার আমার গল্প হবে ভাবি, সব স্বপ্ন হবে সত্যি,

তোমায় ছাড়া স্বপ্নগুলো স্বপ্নহীন সারা রাত্তি।

শীতের কুয়াশায় স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসে,

মনের অ্যালবামে তোমার ছবি যত্নে রাখা আছে।

যদি তুমি হারিয়ে যাও কোনো অচেনা আঘাতে,

তোমায় খুঁজতে হাঁটবো আমি নিরুদ্দেশের পথে।

লেখার কালি ফুরিয়ে এলো, লেখার পাতাও শেষ,

এখন তাহলে শুধু পরে থাকে বিদায়ের অবশেষ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract