STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Inspirational Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Inspirational Others

তুমিই স্রষ্টা

তুমিই স্রষ্টা

1 min
239



তুমি না থাকলে থাকতোনা

আমার কোনো অস্তিত্ব,

তুমি না থাকলে দেখা হতোনা

পৃথিবীর এই আলো।

তুমি না থাকলে হতোনা

কথা বলা শেখা,

তুমি না থাকলে বুঝতেই পাড়তামনা

কাকে বলে ভালোবাসা।

তুমি ছিলে বলেই আজ আমি পেড়েছি

নিজের পায়ে দাঁড়াতে,

তুমি ছিলে বলেই আজ মনের কথা

সাজিয়ে পাড়ি লিখতে।

তুমি ছিলে বলেই কোন আঘাত

আমাকে পাড়েনি ছুঁতে,

তুমি ছিলে বলেই বড় হয়েছি স্নেহ

মমতায় ঘেরা আঁচলে।

তুমি সবসময় এই ভাবেই

পাশে থেকো,

আমার মাথার ওপর তোমার

হাতটি রেখো।

আজ আমি যা হতে পেড়েছি সে

তো তোমার সহায়তায়,

তোমাকে দেখতে পাই ঠিক যখন

দিশেহারা পথিক হয়ে সঠিক

পথ হাতড়ে বেড়াই।

আমি শুধু মাত্র তোমার পথের পথিক

হয়ে চলতে চাই,

তুমি হলে আমার ভগবান তোমার

আশ্রয়ে আশ্রিত হতে চাই।

তোমার আঙ্গুল ধরেই যেন পার করতে

পারি আমি এই জটিল জীবন পথটা,

আমি তোমার অংশ থেকেই সৃষ্টি

তুমিই আমার স্রষ্টা।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance