STORYMIRROR

Nandita Pal

Abstract Others

3  

Nandita Pal

Abstract Others

তুমি তো সেদিন এলে বিদেশে

তুমি তো সেদিন এলে বিদেশে

1 min
187

তুমি তো সেদিন এলে বিদেশে,

ঝাঁ চকচকে আর ম্যপেলে সাজানো শহরে,

লং কোট আর গাম্বুটে বরফের ওপর চলছ রে,

মাইলের পর মাইল রাস্তার মোলায়েম বিস্তারে

আকাশ এসে পলকে দিগন্ত ছুঁয়ে যায় বারে বারে।

প্রকৃতি যেন দ্বিধাহীন খোলা সুন্দরে

ধুলো মাটি ঢেকে যায় স্বপ্নের এ শহরে;

মানুষকে নিয়েছ বড্ড ভালবেসে-

তুমি তো সেদিন এলে বিদেশে।


মাঝে মাঝেই খুঁজছ দেখি শিকড় খানা,

এখানে সে সব ছন্দ মেলাবার এক অবুঝপানা।

ডুব সাঁতারে চল রে ওপার

হাফ সাইকেলে মাঠ পারাপার।

ঝিরি বৃষ্টিতে কাদায় মাখামাখি,

বন্ধুর বাড়ি গিয়ে বেজায় ডাকাডাকি।

ঘিঞ্জি গলির ফ্ল্যাটে চিলতে আকাশ দেখা

মায়ের কথায় কখন যেন স্বপ্ন বুনতে শেখা।

মনের মধ্যে বাঁচো কি তুমি নিজের দেশে-

তুমি তো সেদিন এলে বিদেশে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract