STORYMIRROR

Sipra Debnath

Romance Tragedy

3  

Sipra Debnath

Romance Tragedy

তুমি হও পরম সুখী

তুমি হও পরম সুখী

1 min
247

চোখের কোল গড়িয়ে নেমে আসে যে জল

ঝরে পড়ে বালিশে তপ্ত মরুভূমিতে কিংবা শুষ্ক মাটিতে!

সে তো তোমার মত প্রিয়জনের দেয়া 

আঘাতে রই ব্যথার ফল।

ভুল করে কুড়োতে ফুল

কাঁটার ঘা অবিরত

সয়ে সয়ে জন্ম দিয়েছি কত সহস্ত্র ক্ষত।

পরিপূর্ণ হৃদয় উপচে পড়ে ব্যথার ঢেউ

তবু কেন এ বুক জুড়ে

আরো আরো করে

দিয়ে চলেছ কষ্ট একের পর আরেক!

শেষ নিঃশ্বাস ত্যাগে যদি সুখী হও

তবে তাই যেন হয় দ্বিধা হবে না এক বিন্দু

পূর্ণ হোক তোমার মনের সকল সাধ

হও তুমি পরম সুখী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance