STORYMIRROR

Mst.Hafsa Khanom

Abstract Classics

4  

Mst.Hafsa Khanom

Abstract Classics

তৃপ্তি

তৃপ্তি

1 min
260

শীতের বাতাস, সাথে বসন্তের ঘ্রান , 

কবির কবিতার আকাশে সেই ঝলসানো রুটি

হাহাকার নেই, আছে বিচ্ছিন্ন ভাবনা

নগরির মানুষেরা কি নিয়ে ব্যস্ত?

রাস্তায় উড়ে যাওয়া ঠোঙার মতো উড়ে যাচ্ছে স্বপ্ন

পুরনো মানুষগুলো ডাস্টবিনে বন্দি

বিশ্বাসের অপর পিঠে প্রতারণার রুপকথা 

জমাট বাঁধা বরফে স্মৃতির চোখাচোখি

তবুও রাতের তরে এতটুকুই চাওয়া

দু'দন্ড তৃপ্তির ঘুমের নিঃশ্বাস নিয়ে বাঁচা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract