STORYMIRROR

Mahfujur Rahaman

Romance Tragedy

4  

Mahfujur Rahaman

Romance Tragedy

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়

1 min
1.2K

মনখারাপের দিনগুলোয়, সেই হারানো সুরগুলোয়-

তোমায় মনে পড়ে।

না ছাপা সেই কবিতায়, ওল্টানো ম্যাগাজিনের পাতায়-

তুমি আসো বারেবারে।

সেই পুরোনো আঁকা তে আর আমার গল্পের পাতাতে,

তোমার ছোঁয়া রয়েই যায়।

মেঘলা আকাশের দিনেতে একলা বসে ঘরেতে -

তোমায় মনে পড়ে যায়।

তাই স্বপ্ন বলা গল্পগুলো অল্প করে তোমায় ছুঁলো -

তোমার পাশে এসে।

হাত নাড়িয়ে সেই স্বপ্নগুলো হঠাৎ করেই বিদায় নিলো -

আমার অজানা স্মৃতির দেশে।

ছোট্ট একটা আবদার, তোমায় খুঁজি আমি বারবার,

সেই অচেনা এক অজানায়।

আমার মন এখনও একলা বন্দি ঘরেতে,

শুধু তোমার অপেক্ষায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance