STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

4  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

তোমার অচেনা

তোমার অচেনা

1 min
188

সেদিন যেন হঠাৎ করেই বৃষ্টি নেমে

 এসেছিল প্রকৃতির বুকে,

এক নিমেষেই তপ্ত সূর্য মেঘের

আড়ালে গিয়ে ছিল ঢেকে।

নীল আকাশের বুকে কালো মেঘেরা

তুলছিল নতুন নতুন সুর আর ছন্দ,

ভেসে আসছিল হাওয়ার সাথে

নাম না জানা মিষ্টি ফুলের গন্ধ।

পাখিরা সব দলে দলে ফিরছিল

আপন আপন নীড়ে,

অবিশ্রান্ত বৃষ্টির ফোঁটা পড়ছিল ঝড়ে।

হারিয়ে গেছিলাম আমি তোমার

কাজল কালো চোখের অতল গভীরে,

তোমার সুন্দর জলছবি এঁকে ছিলাম

আমার মনের মন্দিরে।

জানিনা আজও মনে পড়ে কিনা তোমার

সেই বৃষ্টি ভেজা দিনের কথা,

তোমার আমার হয়েছিল ক্ষনিকের

তরে দেখা।

শুরু হয়ে ছিল পাশাপাশি পথ চলা,

অনেকটা না হলেও কিছু কথা

হয়ে ছিল বলা।

চেয়ে ছিলাম তোমায় মনের গোপন

অনুভূতির কথা বলতে,

আরও কিছুটা পথ একসাথে চলতে।

কিন্তু সব চাওয়া পাওয়ার হিসাব

তো মেলেনা,

তাই আমরা রয়ে গেলাম আজও একে

অপরের কাছে হয়ে অচেনা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance