STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Drama Fantasy Inspirational

3  

আরিয়ানা ইচ্ছা

Drama Fantasy Inspirational

সুন্দর পৃথিবী

সুন্দর পৃথিবী

1 min
267


তুমি যদি দেখতে পানিতে কুয়াশার নৃত্য

স্থির দাঁড়িয়ে থাকা,

শরতের শেষে ধান উঠানোর পর যখন

বিশাল মাঠটি ফাঁকা 

ধুধু শূন্যতায় আকাশ পানে খোলা করে

মেঘমালা,

উড়ে উড়ে চলে আকাশ জুড়ে পাকিয়ে

রাখে দলা। 

আমার চোখে যেভাবে দেখি আমি প্রকৃতি টাকে,

দেখতে যদি তুমিও কিভাবে বক উড়ে ঝাকে ঝাকে।

সূর্যের আভায় সরে যেতে থাকে, কেটে যায় কুয়াশা

গাছের ফাঁকে সূর্যের আভা সব লাগে ধোয়াশা।

আমার চোখে পৃথিবী যেমন 

তুলে ধরা যেতো যদি,

বিষপান নিয়ে ভাবা তো দূর 

বাঁচতে চাইতে নিরবধি। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama