STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Tragedy Inspirational Others

3  

আরিয়ানা ইচ্ছা

Tragedy Inspirational Others

যাদের কিছু নেই

যাদের কিছু নেই

1 min
181

 


চারিদিকে তাকালে দেখবে 


আছে কত অসহায়,


সিন আনে দিন খাই আবার 


কারো ঠিকানা রাস্তায়!


কেউ করে আহাজারি 


মানুষের দোরে,


কেউ কেউ খেটে মরে 


উঠে খুব ভোরে।


কারো কারো পেট চলে 


অন্যায় কাজে, 


কাপড় কারো জোড়াতালি 


কেউ মরে লাজে।


সমাজে আছে অনেকেই


যাদের কিছু নেই,


দান দক্ষিনা নিয়ম হলেও 


মরে তারা অভাবেই!


অনাহারে দিন কাটে 


জোটেনা পোড়া বেল,


সমাজের মানুষ ঢেলে যায়

"তেলা মাথায় তেল!"

যাদের কিছু নেই তাদের

কেটে যায় দিন,

পায়না কোনো গুপ্তধন

থাকেনা নিদ্রাহীন। 

অর্থবিত্ত আছে যাদের অঢেল

অবস্থা,

দুশ্চিন্তায় ঘুম আসেনা নেই

সুব্যবস্থা।




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy