STORYMIRROR

Sipra Debnath

Romance Action

3  

Sipra Debnath

Romance Action

স্পর্ধা

স্পর্ধা

1 min
138


তুমি আমায় স্পর্ধা দিয়েছো অতিমাত্রায়

অধিকার! কতটা দিয়েছো?

জানিনা অথবা বুঝিনা

দুঃসাহসী করে তুলেছো

তবুও আমার হাত-পা হিম হয়ে যায়

অসাড় হয়ে আসে লজ্জায় মাথা অবনত হয়

ভয়ে মাঝে মাঝে ধুকপুক বেড়ে যায়

বলে দিতে পারো এমন কেনো হয়?

 হিসেব করে কথা বলতে পারিনা

 আবেগে হোক বা অভিমানে 

 অনেক কথাই বলে ফেলি,যখন হুঁশ ফেরে

 ভাবি এতোসব না বললেই পারতাম।

 জানিনা মনে কষ্ট পুষে রাখো কিনা!

 নাকি পাগলী ভেবে উড়িয়ে দাও 

 আমার অর্থহীন বকবকানি,

 আর কাওকে তো কিছু বলতে পারিনা

 তাই তোমার কাছেই সব ঝেড়ে ফেলে পুষিয়ে নিই।

 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance