STORYMIRROR

Nandita Pal

Abstract Others

3  

Nandita Pal

Abstract Others

সন্ধ্যে ঘনায়

সন্ধ্যে ঘনায়

1 min
187

পুকরের পাড় ধরে গাছের মাথায় আলো

শেষ আদরে সেদিনের মত বিদায় নেয়।

প্রাণ ভরিয়ে ঢেউয়ের তালে সূর্য সমুদ্রের

পেছনে যেন বিশ্রাম নেয়। আকাশে এক কোণে

আবছা চাঁদ ধীরে ধীরে তার পূর্ণ বিকাশ।


দিনের ক্লান্তি ছাড়িয়ে মন তখন ঘরে ফেরার

ইচ্ছেয়। ইতিহাস, মরু, পাহাড় পেরিয়ে কারো

বনলতা সেন বাস্তব হয়ে ওঠে। মরীচিকার

অন্তরালে কেউ ব্যস্ত ধ্বংসের গুটি সাজাতে।

রাতের হাতছানি কেউ বা আলিঙ্গনে

প্রশান্তির বার্তা গোছায় ভোরের আলোর জন্য।

আমি একা বসে কাল পুরুষের ঝলকানিতে,

ভালো মন্দের সহবাস তিল তিল দেখবার জন্য।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract