STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Drama Others

3  

আরিয়ানা ইচ্ছা

Drama Others

সিন্দুক

সিন্দুক

1 min
361


নেই আজ আর কোনো কোলাহল,


নেই আর কোনো বায়না,


পুরনো দেয়ালে স্মৃতি বিজড়িত


ঝুলে রয়েছে আয়না।


ঝুল গুলো সব সারা ঘর জুড়ে


ঝুলছে যেনো বাসর,


ময়লা, ধুলার স্তুপে মেঝে


যেনো বসবে কোনো আসর।


আসবাব গুলো সাদা কাপড়ে


যেনো কাফন পরিহিত,


সিন্দুক টা রয়েছে রাখা


দেখতে সেই অক্ষত।


পুরনো কালের সকল কিছুই


সেরা তবে বেশী বন্দুক,


আর কিছু আছে গুপ্ত করে


যার ভেতরে তা সিন্দুক।



☆


★




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama