STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Fantasy

3  

Sipra Debnath

Abstract Action Fantasy

সীমান্ত ধারাপাত

সীমান্ত ধারাপাত

1 min
152


আমিতো তোমারই অপেক্ষায় চিরদিন

সীমান্ত রেখায় বসে আজ গুনি দিন,,,

অনেক দেখার মাঝেও রয়ে গেল কত অদেখা

তুমি কি সুযোগ দেবে আমায় সবটা দেখার?

কোলাহল মুখর দুপুর বেলার চাইতে

নিস্তব্ধ রাত বেশি প্রিয়,,,

তখন আপন মানুষগুলোর চেহারা স্পষ্ট হয়ে ওঠে।

নিঃসঙ্গ নিথর রাত মৌন চারিধার

অথচ চঞ্চল তখন মনের ধারাপাত হিসেব কষে,,,

একাকীত্ব বেদনার থান হৃদয়কে খামচে ধরে

মন খরার উত্তাপ উঠোন জুড়ে

ধিকি ধিকি দহন!!! জ্বলে হৃদয় পুরে 

প্রসাদোপম বাড়ির ভেতর থেকে কবে যেন মানবিকতা উধাও,,,

চার দেওয়ালের ভেতর শুধুই বিদ্বেষের গুমোট নিঃশ্বাসের তপ্ত বাতাস।

সংসারের যাবতীয় সাজানো গোছানো বেশ চমকপ্রদ

মনের ভেতরটা শুধু ভেঙে চূর্ণ-বিচূর্ণ

আর গোছানো গেল না।

সব একপাশে রেখে এখন একপেশে জীবন যাপন

পথ চেয়ে শুধু তোমারই অপেক্ষায় 

সীমান্ত রেখায় বসে আজ গুনি দিন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract