STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

সেও তো আমার মা

সেও তো আমার মা

1 min
5


জন্মদাত্রী মা আমারে,

আলোয় ভরা জগৎ সংসারে,

বড়ো করেছেন লালন করে,

জীবন পথের দিশারী আমার মা। 

শিক্ষা দীক্ষায় প্রথা মেনে,

বিদ্যা, বুদ্ধি, আচরণে,

জীবনের শত মহারণে,

সাহস জোগায় সেই যে আমার মা। 

যে বৃদ্ধা প্রতি ভোরে,

দূর প্রান্তের ট্রেনে চড়ে,

সবজি জোগায় আমার ঘরে,

সেও তো আমার মা। 

যে মহিলা সাত সকালে,

সারাটি বছর ঝড়ে জলে,

দুধ রেখে যায় দোরের কোলে,

সেও তো আমার মা। 

মাঝ বয়সী যে মহিলা,

দোকান বলতে টিনের চালা,

টিফিন জোগায় সকাল বেলা,

সেও তো আমার মা। 

হাত না পেতে পরের ঘরে,

যে মহিলা ক্ষুধার তরে,

বাসন ধোয়ার কাজটি করে,

সেও তো আমার মা। 

বয়স কালেও সাঁঝের পরে,

যে মহিলা খাপড়া ঘরে,

মাকু চালিয়ে আবরণ গড়ে,

সেও তো আমার মা। 

বর্ষার জলে কাদার 'পরে,

দাঁড়িয়ে থেকে ক্ষেতের সারে,

ধানের গাছটি রোপন করে,

সেও তো আমার মা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics