STORYMIRROR

Abhijit Halder

Abstract Classics Inspirational

4  

Abhijit Halder

Abstract Classics Inspirational

স্বপ্নের সীমানায়

স্বপ্নের সীমানায়

1 min
195

রাত যখন গভীর

চারিদিকে ঘন কালো অন্ধকার

ঠিক সেই মুহূর্তে স্বপ্নের সীমানায়

কারা যেনো এসে পড়েছে

আমি বিস্ময়ে হতভম্ব!

একদৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে

মুখে চোখে রাত জাগার অদ্ভুত চিহ্ন

তাদের চোখ থেকে আমার দিকে এগিয়ে আসছে,

দূরে প্রান্তরে গিয়ে আমি থেমেছি।

ভোরের আলো আসতেই বুঝতে পারলাম

সারা রাত খনিতে কাজ করে এমন দশা তাদের;

এরা হতদরিদ্র সাধারণ মানুষ

তাদের নেই তো কোনো দাবি দাওয়া

নেই তো কোনো থাকার জায়গা

তাই তারা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য

স্বপ্নের সীমানায় এসে রয়েছে।

শোষনের রক্ত চক্ষু 

তাদের বুকের রক্ত চুষে নিয়েছে

পড়ে আছে 'শূন্য' হৃদয়

হয়তো এভাবেই তারা একদিন

চলে যাবে আসল স্বপ্নের সীমানায়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract