STORYMIRROR

Saibal Ray

Abstract Fantasy

5.0  

Saibal Ray

Abstract Fantasy

স্বপ্নের দেশ

স্বপ্নের দেশ

1 min
241

ফুল ফোটে। গন্ধ বিলায়। ঝরে পড়ে অবশেষে। 

মৌমাছিরা উড়ে বেড়ায়। মধু নিয়ে যায় দশে। 

নদী বয়ে যায় পাহাড় থেকে সাগরের অভিমুখে। 

জীবন ঘটে জীবন ছোটে নীরব সুখে দুখে। 

কলতানে স্বপ্ন বাড়ে আঁধার কুয়াশায়। 

জানালা দিয়ে চেয়ে থাকে মন নিশ্চুপ ভাবনায়। 

প্রান্তর ঐ দিগন্তে আকাশে মিলিয়ে যায়। 

ভাঙাগড়ার খেলা চলে কালের সীমানায়। 

নীল আকাশের ঐ পাড়েতে মহাশূণ্যের দেশ। 

নক্ষত্রপুঞ্জমাঝে শেষ স্বপ্নের রেশ। 

স্বপ্নপুরে ভেসে যায় প্রান রামধনুর ভেলায়। 

স্বপ্নের দেশ কাছে ডাকে সুখের আঙিনায়। 

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract