STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others

4  

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others

স্বপ্ন

স্বপ্ন

1 min
288


স্বপ্ন

মোঃ হেদায়েতুল ইসলাম


স্বপ্ন দেখো তুমি ওঠো এবার জেগে,

কাজ করো থাকো তুমি বার বার লেগে।

স্বপ্ন দেখো তুমি কভু হাল ছেড়ো না,

পারিনা বলে বলে মাথা নত করো না।

স্বপ্ন দেখে কভু বসে থেকো না,

উঠে পড়ে লাগো কভু দমে যেওনা।

স্বপ্ন দেখো সদা হতে হবে অনেক বড়,

স্বপ্ন দেখো নতুন আশা নিয়ে লড়ো।

স্বপ্ন দেখলে বাধা আসতেই পারে,

বিশ্বজয়ী স্বপ্ন দেখা নাহি ছাড়ে।

স্বপ্নকে বাস্তব করতে হ'লে,

অজস্র বাধাতে নাহি যাবে গ'লে।

স্বপ্ন দেখো সময়ের কাজ সময়ে করো,

ধৈর্য হারাবে না বারবার নিজেকে গড়ো।

স্বপ্ন দেখো অমর ইতিহাস তুমি হবে,

চাই অতুলনীয় মানবিক হও এই ভবে।

স্বপ্ন দেখো মনুষ্য মুখে ফুটাবে শান্তির হাসি,

লড়ো মানবতার জন্য বলো মানুষকে ভালোবাসি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational