STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics

4  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics

স্বপ্ন

স্বপ্ন

1 min
335

জীবন তুমি হাসাও কাঁদাও,

আগ্নেয়গিরির আগুনে পোড়াও

দাবানলের মত পুড়ে ছাই হয়ে যাই বারবার

তবুও কি মায়া... মায়াজালে বদ্ধ আমি।

আবার ও স্বপ্ন দেখি,

জাল বুনি এক এক করে স্বপ্ন মায়াপুরীর..

অসম্ভব তৃষ্ণায় মুরুভূমির মরীচিকার মত

ঠোঁট চুমুক দেয় এক গ্লাস শ্যাম্পেন এ,

গলা চিরে বেরিয়ে আসে তীব্র যন্ত্রণার জ্বালা

ঠান্ডা করে যায় সেই মরীচিকার মায়া,

তবুও স্বপ্ন দেখি,বার বার জাল বুনি হাজারো স্বপ্নের।

অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা মধ্যবিত্তের সপ্ন,

ঠিক মধ্যবিত্ত নয় সাধারণের স্বপ্ন,

হারিয়ে যায় চোরা বালির ঘূর্ণিপাকে।

তবুও বাঁচিয়ে রাখি ক্ষীণ প্রদীপের

আলোর শিখায় সেই স্বপ্ন।


            -বিদিশা চক্রবর্ত্তী

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract