STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Drama Tragedy

3  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Drama Tragedy

বিষ

বিষ

1 min
235


দিগন্ত জুড়ে শুধু বিষ, বিষ বিষ শুধুই বিষ,

রক্তে,শব্দে,ছন্দে এমনকি অমৃতেও তার ছোঁয়া।

প্রলোভনের হাতছানি,

দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে,

দাবানলের অগ্নি দাহ।

পুড়ছে হাজার হাজার মৃত দেহ

আদৌ কি মৃত?

নাকি ওপরে রংবেরঙের চামড়া টুকু খুলে 

হাপ ছেড়ে বাঁচা

যেন এক একটা জ্যান্ত লাশ হয়ে

সারি সারি দাঁড়িয়ে মানুষরূপী কায়া।

যত পাওয়া তত যেনো লালসা 

বেড়েই চলছে,

দীর্ঘশ্বাস পড়ছে ক্রমশ

পৃথিবী বুকে এ কার দীর্ঘশ্বাস-

প্রকৃতি নাকি পুরুষ?

যেনো হিস হিস শব্দে সাপের ধারালো জিহ্বা।

সব কায়া ঘূর্ণিপাকের কবলে।

নিস্তার নেই কারো এক এক করে সবার পালা।

একি সত্যি নিয়তি নাকি প্রভোলভনের পাক

 যার অভিশাপ বহন করে চলেছে পৃথিবী। 

আমরা হীরক রাজার দেশে মোমের পুতুল সব

 সবাই কোথাও না কোথাও 

এক সুতোয় বাঁধা গিটের পাক..

শেষে রাজা মারলে টান 

সবমিলে হবো খানখান।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract